Tuesday, June 1, 2021

রাজনৈতিক জোট না নামের জোট?জোট অপরিহার্য না

যুদ্ধ বাকি। পথও দীর্ঘ।নেতৃত্বকে দায়ী করে করে ক্ষত বিক্ষত করার আগে নিজেদেরও ক্ষত বিক্ষত করি আসুন। পার্টী সিদ্ধান্ত্ব যখন জরুরী প্রয়োজনে এখনি জোট (যে নামেই হোক তা) তখন তা কার্যকরী করতে আমি আমরা আমাদের এলাকায় কতটা সরব থেকেছি। পার্টীকে প্রশ্ন করার সময় আছে। বিরোধিতা করারও।কিন্তু যুদ্ধের সময় সেনাধ্যক্ষের আদেশ বা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করাই প্রত্যেক্টা সৈনিকের অবশ্য কর্তব্য। তা কি আমরা সবাই দ্বিধাহীন  ভাবে মেনেছি? কোরেছি? এবার সময় আছে আলোচনার। আমি একজন সাধারন নাগরিক হিসেবে এই দেওয়ালেই সে বিষয় উত্থাপন করেছি।অংশীর সংখ্যা বাড়লে পার্টীর উপকার হবে।আর পার্টী  কোন ব্যক্তি নয়। পার্টীটা আমাদেরই পরিবার।আমাদের হাতে শ্রমে স্বপ্নে গড়া একটা নিটোল আশ্রয়। এই আশ্রয়টা যত শক্তিশালী হবে ততই নিশছিদ্র হবে আমাদের সাধারন খেটে খাওয়া মানুষের সব রকমের নিরাপত্তা।নিরাপত্তা স্বাস্থ্যের,শিক্ষার,কর্মের,নারী
মুক্তির, শিল্পের,কৃষির সংস্কৃতির, নিরাপত্তা দেশের। দেশের অধিকাংশ মানুষের। তাই আসুন। হাত বাড়ান।
[ রাজনৈতিক জোট না নামের জোট?
জোট অপরিহার্য না

No comments:

Post a Comment