জোট টাকে নিশ্চিত করুক। জোটকে শিক্ষিতও করুক। শেষ পর্যন্ত জোট টার লক্ষ্য,চরিত্র আর প্রচার নিবিড় হোক। এই ভয়ানক যুদ্ধে ওদের শক্তি কমানোটাই মূল লক্ষ্য। আমাদের নিজস্ব শক্তির বৃদ্ধিতো নিরলস কর্মসূচী। কিন্তু সংগঠন আর যুদ্ধ বিশেষত বয়ে আনা বা চাপিয়ে দেওয়া যে কোন যুদ্ধই আর তা যখন শিয়রে তখন নিজেদের সংগঠনের সাথে সাথেই নিজেদের শক্তির সঠিক হিসাব করেই ওদের দুর্বল করাটাই জোটের কৌশল এবং সুনিপুন হাতে তা ব্যবহার করাটাই সংগঠনের কাজ। আমাদের সময় কম। দায়িত্ব বেশী। তাই অহেতুক হতাশার প্রকাশে নেতৃত্বকে আক্রমন মোটেও সুস্থতা নয়। আমাদের আমাদের নিষ্ঠাটুকু বজায় রেখে সেবা দিয়ে প্রতিবাদ দিয়ে,প্রয়োজনে স্থান বিশেষে সক্রিয় এমনকি চরম প্রতিরোধ দিয়েই মানুষের আস্থা জাগাতে হবে। বিশ্বাস জাগাতে হবেই সর্বভারতীয় বিকল্পের। কেরালা শুরু করেছেন। বাংলা, ত্রিপুরা অপেক্ষায়। চলুন বন্ধু এক এক করে কাজ নির্দিষ্ট করে পথে নামি। কোমলে কঠোরে আমরাই পারি মানুষকে আপাত বিকল্প দেখাতে।এবং শেষ মেষ মহা বিকল্প।ইন কিলাব।জিন্দাবাদ।
[ বিকল্পের সন্ধানে]
শ্যামল ভট্টাচার্য।শপথ। কলকাতা।
২ রা জুন। ২০২১।
No comments:
Post a Comment