অনামী প্রতিমা শিল্পী এমন বহু আছেন সারা বাংলায় যাঁরা শহুরে ভাষায় 'স্যার"হন না। কিন্তু থেকে যান থিয়েটারের আটচালাতেই পাঠশালার রেওয়াজে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্নে নিবিড়ভাবে তুলি ধরে চক্ষুদানে। সমবেদনা জানাই বন্ধুকে, ছাত্রদের,এবং উনার স্বজনদের। না আমার সাথে কোন পরিচয় ছিল না। নামও শুনি নি কোথাও। আসলে চেনা শোনার জগৎ টাইতো সংকীর্ণ বহু।মজে থাকি আত্ম প্রচারে।কিন্তু যে গাছ ফল দেয় সে তো নিজের পরিচিতি রেখেই যায়। ফল থেকে বীজ হয়। বীজ থেকে আবার বৃক্ষ। তাই পাঠশালা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় নেই। ওটাই থিয়েটার এর স্থপতি। নমস্কার নেবেন৷
[ চলে গেলেন আমার অচেনা কিন্তু গোটা বীরভূমের চেনা, দক্ষ ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার, প্রসিদ্ধ গায়ক,মেতে থাকা নাট্য পরিচালক।গ্রামের আটচালায় পাঠশালা বসানো বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে বিভোর৷ নাটকের পটূয়া মাননীয় অশোক। বাবু নয়। দা।দাদা।অশোকদা। শপথের শ্রদ্ধার্ঘ।]
শ্যামল ভট্টাচার্য।শপথ। কলকাতা।
১ লা জুন ২০২১।
No comments:
Post a Comment