Wednesday, June 2, 2021

বিকল্পের সন্ধানে

জোট টাকে নিশ্চিত করুক। জোটকে শিক্ষিতও করুক। শেষ পর্যন্ত  জোট টার লক্ষ্য,চরিত্র আর প্রচার নিবিড় হোক। এই ভয়ানক যুদ্ধে ওদের শক্তি কমানোটাই মূল লক্ষ্য। আমাদের নিজস্ব শক্তির বৃদ্ধিতো নিরলস কর্মসূচী। কিন্তু সংগঠন আর যুদ্ধ বিশেষত বয়ে আনা বা চাপিয়ে দেওয়া যে কোন যুদ্ধই আর তা যখন শিয়রে তখন নিজেদের সংগঠনের সাথে সাথেই নিজেদের শক্তির সঠিক হিসাব করেই ওদের দুর্বল করাটাই জোটের কৌশল এবং সুনিপুন হাতে তা ব্যবহার করাটাই সংগঠনের কাজ। আমাদের সময় কম। দায়িত্ব বেশী। তাই অহেতুক হতাশার প্রকাশে নেতৃত্বকে আক্রমন মোটেও সুস্থতা নয়। আমাদের  আমাদের নিষ্ঠাটুকু বজায় রেখে সেবা দিয়ে প্রতিবাদ দিয়ে,প্রয়োজনে স্থান বিশেষে সক্রিয় এমনকি চরম প্রতিরোধ দিয়েই মানুষের আস্থা জাগাতে হবে। বিশ্বাস জাগাতে হবেই সর্বভারতীয় বিকল্পের। কেরালা শুরু করেছেন। বাংলা, ত্রিপুরা অপেক্ষায়। চলুন বন্ধু এক এক করে কাজ নির্দিষ্ট করে পথে নামি। কোমলে কঠোরে আমরাই পারি মানুষকে আপাত বিকল্প দেখাতে।এবং শেষ মেষ মহা বিকল্প।ইন কিলাব।জিন্দাবাদ।
[ বিকল্পের সন্ধানে] 
শ্যামল ভট্টাচার্য।শপথ। কলকাতা। 
২ রা জুন। ২০২১।

Tuesday, June 1, 2021

চলে গেলেন আমার অচেনা কিন্তু গোটা বীরভূমের চেনা, দক্ষ ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার, প্রসিদ্ধ গায়ক,মেতে থাকা নাট্য পরিচালক।গ্রামের আটচালায় পাঠশালা বসানো বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে বিভোর৷ নাটকের পটূয়া মাননীয় অশোক। বাবু নয়। দা।দাদা।অশোকদা।-শপথের শ্রদ্ধার্ঘ

অনামী প্রতিমা শিল্পী এমন বহু আছেন সারা বাংলায় যাঁরা শহুরে ভাষায় 'স্যার"হন না। কিন্তু থেকে যান থিয়েটারের আটচালাতেই  পাঠশালার রেওয়াজে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্নে নিবিড়ভাবে তুলি ধরে চক্ষুদানে। সমবেদনা জানাই বন্ধুকে, ছাত্রদের,এবং উনার স্বজনদের। না আমার সাথে কোন পরিচয় ছিল না। নামও শুনি নি কোথাও। আসলে চেনা  শোনার জগৎ টাইতো সংকীর্ণ  বহু।মজে থাকি আত্ম প্রচারে।কিন্তু যে গাছ ফল দেয় সে তো নিজের পরিচিতি রেখেই যায়। ফল থেকে বীজ হয়। বীজ থেকে আবার বৃক্ষ। তাই পাঠশালা বিশ্ববিদ্যালয়ের  ক্ষয় নেই। ওটাই থিয়েটার এর স্থপতি। নমস্কার নেবেন৷
[ চলে গেলেন আমার অচেনা কিন্তু গোটা বীরভূমের  চেনা, দক্ষ ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার, প্রসিদ্ধ গায়ক,মেতে থাকা নাট্য পরিচালক।গ্রামের আটচালায় পাঠশালা বসানো বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে বিভোর৷ নাটকের পটূয়া মাননীয় অশোক। বাবু নয়। দা।দাদা।অশোকদা। শপথের শ্রদ্ধার্ঘ।] 
শ্যামল ভট্টাচার্য।শপথ। কলকাতা। 
১ লা জুন ২০২১।

রাজনৈতিক জোট না নামের জোট?জোট অপরিহার্য না

যুদ্ধ বাকি। পথও দীর্ঘ।নেতৃত্বকে দায়ী করে করে ক্ষত বিক্ষত করার আগে নিজেদেরও ক্ষত বিক্ষত করি আসুন। পার্টী সিদ্ধান্ত্ব যখন জরুরী প্রয়োজনে এখনি জোট (যে নামেই হোক তা) তখন তা কার্যকরী করতে আমি আমরা আমাদের এলাকায় কতটা সরব থেকেছি। পার্টীকে প্রশ্ন করার সময় আছে। বিরোধিতা করারও।কিন্তু যুদ্ধের সময় সেনাধ্যক্ষের আদেশ বা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করাই প্রত্যেক্টা সৈনিকের অবশ্য কর্তব্য। তা কি আমরা সবাই দ্বিধাহীন  ভাবে মেনেছি? কোরেছি? এবার সময় আছে আলোচনার। আমি একজন সাধারন নাগরিক হিসেবে এই দেওয়ালেই সে বিষয় উত্থাপন করেছি।অংশীর সংখ্যা বাড়লে পার্টীর উপকার হবে।আর পার্টী  কোন ব্যক্তি নয়। পার্টীটা আমাদেরই পরিবার।আমাদের হাতে শ্রমে স্বপ্নে গড়া একটা নিটোল আশ্রয়। এই আশ্রয়টা যত শক্তিশালী হবে ততই নিশছিদ্র হবে আমাদের সাধারন খেটে খাওয়া মানুষের সব রকমের নিরাপত্তা।নিরাপত্তা স্বাস্থ্যের,শিক্ষার,কর্মের,নারী
মুক্তির, শিল্পের,কৃষির সংস্কৃতির, নিরাপত্তা দেশের। দেশের অধিকাংশ মানুষের। তাই আসুন। হাত বাড়ান।
[ রাজনৈতিক জোট না নামের জোট?
জোট অপরিহার্য না

প্রতিরোধের মূহুর্তেই চেনা যায়, বন্ধু পাড়া পড়শী, প্রতিবেশীদের-তত্ত্বে কিংবা বকবকানিতে নয়

বাড়িতে আগুন। অপেক্ষা নির্দেশের? আঘাত থেকেইতো প্রত্যাঘাত।আঘাত কে সইতে হলে প্রত্যাঘাত ও স্বাভাবিক। এ তো বিজ্ঞানের শর্ত। এর আবার "ডাক" লাগে নাকি? শর্ত্তগুলোকে একজোট করে বিস্ফোরণের আকার দেওয়া সংগঠনের কাজ। অবহেলা করলে বা অনুধাবন করতে না পারলেই ঘটে যায় নিজেদের সামর্থ মতই। সেটাও কম নয়। কিন্তু সমগ্র নয়।  পরে যাঁরা নিজেদের বিদ্বান বা শিক্ষিত ভেবে ভূয়ো গর্বে খানিক পাঁচ সাত বক বক করি ",কোনটা ঠিক, কোনটা ভুল,কোনটা সন্ত্রাস,কোনটা প্রতিরোধ বা কোনটা প্রতিরোধের নামে সন্ত্রাস আর কোনটা সন্ত্রাসের মাধ্যমেই প্রতিরোধ" তাতে আক্রান্তদের কোন সুরাহা হয় না।বস্তুতঃ তাঁরা এসব কূটকচালীর বিশেষ মূল্যও দেন না। কারন তাঁরা অভিজ্ঞতা থেকেই বোঝেন যা করনীয়, যা না করলে তাঁদের সন্তান সন্ততিদের রক্ষা করা যেত না, ঠিক সেটুকুই তাঁরা করেছেন। বেশ করেছেন। আবারও প্রয়োজন পড়লে আবারও করবেন। " উনাদের কাছে দেশী টোটকাই শিক্ষা।"লোহা গরম হলেই হাতুরির ঘা মারো।বানিয়ে নাও তোমার অস্ত্র।"।এটাই শাশ্বত। এভাবে এপথেই মানুষের অগ্রগতি।রূপান্তর। মানি আর নাই মানি,এই শ্রেনী ব্যাবস্থায় আঘাত আসবেই। আর প্রত্যঘাতও ঘটবে বার বার।বার বার। আমি স্বাগত জানাই সে প্রত্যাঘাত কে। কবিগুরুর শান্তিনিকেতন ও আজ আক্রান্ত।তাই প্রয়োজন প্রত্যাঘাত।আর এই প্রত্যাঘাত থেকে মুখ ঘুরিয়ে যাঁরা তত্ত্বর আড়ালে মুখ লুকিয়ে বুদ্ধিজীবি সাজবেন তাঁদের কবিই বলে গেছেন,"ওরে ভীরু।তোমার হাতে নাই ভুবনের ভার।ওরে ভীরু।"।
[প্রতিরোধের মূহুর্তেই চেনা যায়, বন্ধু পাড়া পড়শী, প্রতিবেশীদের। তত্ত্বে কিংবা বকবকানিতে নয়]
 ১লা জুন ২০২১। বেহালা। কলকাতা ৬০।
শ্যামল ভোট্টাচার্য। শপথ। কলকাতা।

Sunday, May 30, 2021

" জানতে চাইলেই জানা যায়।অন্ধতায় নয়"

অসাধারন।পন্ডিতেরা যে ব্যাখ্যাই হাজির করুন ধর্মের নামে যুগে যুগে ভারতের এবং বিশ্বেরও সমস্ত সৃষ্টির মহানায়ক শ্রমিক।শুধুই শ্রমিক শ্রেনী। শিক্ষা তাঁদের অভিজ্ঞতা। প্রকৃতিকে জেনে বুঝে তাকে কাজে লাগিয়ে মানুষের যে সৃষ্টি তাতে মানুষের মধ্যে কোন জাতি বা লিঙ্গ ভেদের প্রভেদ ছিল না। তাঁরা সেদিনও ছিলেন অনুচ্চারিত, আজও তাই। অপরের শ্রম, উদ্ভাবন শক্তি আত্মস্মাৎ করেই  একটা ক্ষুদ্র অংশ শাসক সেজে সব লুঠ করে সে সবের মালিক সেজেছে।আর ভাড়া করা ক্ষুন্নিবৃত্তির চাটুকারদের ঐতিহাসিক সাজিয়ে তা লিপিবদ্ধ করে প্রচারে স্থায়ী করেছে। কার্ল মার্ক্স মূলের এই জায়গাটাতেই আঘাত হেনে চিনিয়েছেন পৃথিবীর মহান রূপকারদের।এবং দাবী করেছেন করতে শিখিয়েছেন "এবং তাই পৃথবীটা বেশী মানুষের। অল্প কজন শাসকের নয়। পুঁজি,শ্রম,সম্পদ,আর মুনাফার  বেড়াজালে আবদ্ধ যে মানুষের শ্রম তার মুক্তিই মানুষের প্রকৃত মুক্তি। এবং তাই আজ ও মার্ক্সবাদ অপরাজেয়।
[বন্ধু চন্দ্র শেখর এর কেদার এবং সংলগ্ন মন্দির গুলির বৈজ্ঞানিক অবস্থানের বিবরনের প্রসঙ্গে।
" জানতে চাইলেই জানা যায়।অন্ধতায় নয়"।]
শ্যামল ভট্টাচার্য। শপথ। কলকাতা।
বেহালা।কলকাতা ৬০।
২৯ শে মে। ২০২১।

বন্ধু তোমার পথের সাথিকে চিনে নিও- শ্যামল ভট্টাচার্য

একদম সময়োচিত,যথার্থ এবং আত্মবিশ্বাসী পর্যবেক্ষন। তোমার আমার মত সমর্থকদের দায় আছে। লিখিত দায়িত্ব নেই।তবু আমরা সে দায়িত্ব বহন করি আমাদের মতন করে। না করলেও বোধ হয় চলে। এবারের নির্বাচনে বীভৎস ঝিঙ্কু ড্যান্স, সেলিব্রিটির পেশী দেখানো ইত্যাদি আরও অনেক কিছুর উপস্থাপন,এবং পার্টী নেতৃত্বের সে সবের পক্ষে সওয়াল এবং সমর্থন দেখিয়ে দিয়েছে, যেন আধুনিকতায়,চট জলদী চমক বিনোদনে" দিন বদলের পালা" র দিন অস্তমিত। এখন নাকি মানুষ এটাই চান।তাই গোটা নির্বাচনে শুধু নির্দিস্ট দিনে নিজের বা নিজেদের ভোট টুকু দেওয়া ছাড়া আর কোন কাজ ছিল না।এমনকি বহু আগেই নিজেদের উদ্যোগে "ঘন্টা খানেক সঙ্গে শপথ" পথ নাটক নিয়ে পথে নেমেও এবং সর্বস্তরে আবেদন রেখেও নিষ্ক্রিয় করে রাখা হল। আসলে জানি এ সবই  স্বল্প সময়ের মধ্যেই পর পর ঐতিহাসিক ভুলগুলো করার পর দিকভ্রান্ত হওয়ার নজীর।কিন্তু ক্ষতি হল মানুষের।সামনে  আবারও যুদ্ধ। ২০২৪ এ।জানিনা এ যুদ্ধে পার্টীর কৌশল কি? আসলে উনারা করেন।আমরা দেখি।আর যেহেতু বাম মানসিকতাতেই থাকি, তাই মূক শরিক হয়ে জিতলে দু হাত তুল নাচি।আর হারলে হতাশ হয়ে নিজেরাই নিজেদের বলি "জানি এই শুণ্যের কারন গুলির হয়তো কিছুটা।কিন্তু সেতো শুধু নিজেরা নিজেদের জানানো। উনাদের নয়। কেননা আমরা আম জনতা উনাদেরই চাই একথা উনাদের কাছে পৌছনোর উপায় নেই। উনারা আমাদের থেকে দূর। " কাছে থেকে দূর রচার"মধ্যেই বোধ হয় লুকিয়ে ছিল কোন নতুন নক্ষত্রের জন্ম কথা। অতএব প্রশ্ন নয়।অধিকারও নেই।তবুও করলে আছে তকমা " বিরোধী"। আর চুপ থেকে অপ্রতিক্রীত থাকলে " বন্ধু"।আর আমাদের থাকে দৃষ্টি আর পুরানো কথা সুর। তাই গেয়ে বেড়াই "বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিয়ো"। তবুও বলে যাবো বাকি যেটুকু বাঁচি " পথিক তুমি কি পথ হারাইয়াছো?"
[ বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিয়ো।]
শ্যামল ভট্টাচার্য। শপথ। কলকাতা।
৩০ শে মে। ২০২১।
বেহালা। কলকাতা ৬০।

স্মরণে কমরেড বিউটি দাস

কত ফুল এভাবেই ঝরে যায় রোজ।
হিসাব কে আর রাখে তার?
যা থাকে তা নিয়েই মেতে থাকি রোজ
মেলে না যাওয়ার উত্তর।
শুনি নারী পুরুষ কত কণ্ঠে শহর থেকে গাঁ
"এই যে শুনুন ----
আমরা বাঁচতে চেয়ে ছিলাম"
একা নয়।সবাই মিলে।সবাইকে নিয়ে। তবু--
কেন একা করে দিলে হায়?
"স্মরনে শ্যামল"
[চলে গেলেন এক কম্যুনিস্ট পরিবারের যোদ্ধা
কমরেড বিউটি দাস] 
"" লাল সেলাম বোন।"